প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে?               সকল দ্বন্দ ঘুচবে আমার তবে। আর যাহারা আসে আমার ঘরে ভয় দেখায়ে তারা শাসন করে,   দুবন্ত মন দুয়ার দিয়ে থাকে,    তার মানে না, ফিরায়ে দেয় সবে           সে এলে সব আগল যাবে ছুটে           সে এলে সব বাধন যাবে টুটে,             ঘবে তখন রাখ্‌বে কে আর ধরে              তার ডাকে যে সাড়া দিতেই হবে। আসে যখন একলা আসে চলে, গলায় তাহার ফুলের মালা দোলে,   সেই মালাতে বাধবে যখন টেনে    হৃদয় আমার নীরব হয়ে রবে॥ ২৫ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)