দেহে আর মনে প্রাণে হয়ে একাকার এ কী অপরূপ লীলা এ অঙ্গে আমার।   এ কী জ্যোতি, এ কী ব্যোম দীপ্তদীপ-জ্বালা   দিবা আর রজনীর চিরনাট্যশালা।   এ কী শ্যাম বসুন্ধরা, সমুদ্রে চঞ্চল,   পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল,   অবণ্যে আঁধার। এ কী বিচিত্র বিশাল   অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল   আমার ইন্দিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ।   প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ।     তোমারি মিলনশয্যা, হে মোব রাজন,     ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন     অসীম বিচিত্রকান্ত। ওগো বিশ্বভূপ,     দেহে মনে প্রাণে আমি এ কী অপরূপ। — নৈবেদ্য (1901)