চলার পথের যত বাধা   পথবিপথের যত ধাঁধা পদে পদে ফিরে ফিরে মারে,   পথের বীণার তারে তারে     তারি টানে সুর হয় বাঁধা। রচে যদি দুঃখের ছন্দ   দুঃখের-অতীত আনন্দ     তবেই রাগিণী হবে সাধা। — স্ফুলিঙ্গ (1945)