সোনায় রাঙায় মাখামাখি, রঙের বাঁধন কে দেয় রাখি   পথিক রবির স্বপন ঘিরে। পেরোয় যখন তিমিরনদী তখন সে রঙ মিলায় যদি   প্রভাতে পায় আবার ফিরে। অস্ত-উদয়-রথে রথে যাওয়া-আসার পথে পথে   দেয় সে আপন আলো ঢালি। পায় সে ফিরে মেঘের কোণে, পায় ফাগুনের পারুলবনে   প্রতিদানের রঙের ডালি। — স্ফুলিঙ্গ (1945)