বরষে বরষে শিউলিতলায়   ব’স অঞ্জলি পাতি, ঝরা ফুল দিয়ে মালাখানি লহ গাঁথি   এ কথাটি মনে জান’— দিনে দিনে তার ফুলগুলি হবে মান,   মালার রূপটি বুঝি মনের মধ্যে রবে কোনোখানে   যদি দেখ তারে খুঁজি।   সিন্দুকে রহে বন্ধ, হঠাৎ খুলিলে আভাসেতে পাও   পুরানো কালের গন্ধ। — স্ফুলিঙ্গ (1945)