বেছে লব সব-সেরা,   ফাঁদ পেতে থাকি— সব-সেরা কোথা হতে   দিয়ে যায় ফাঁকি। আপনারে করি দান,   থাকি করজোড়ে— সব-সেরা আপনিই   বেছে লয় মোরে। — স্ফুলিঙ্গ (1945)