আমার বাণী আমার প্রাণে লাগে।  যত তোমায় ডাকি, আমার     আপন হৃদয় জাগে।    শুধু তোমায় চাওয়া।    সেও আমার পাওয়াতাই তত পরান পরান-পণে     হাত বাড়িয়ে মাগে॥ হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে।  লাগলে সেবায় অশক্তি তোর     আপনি হবে মিছে।   পথ দেখাবার তরে   যাব কাহার ঘরে- যেমনি আমি চলি, তোমার     প্রদীপ চলে আগে॥ ৯ চৈত্র [১৩২০] — গীতিমাল্য (1914)