আরো চাই যে, আমরা চাই গো-       আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায়।       বিতরে নাই। সকালবেলার আলোয় ভরা এই যে আকাশ-বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে       কুড়ানো চাই- সকল ধন যে বাইরে, আমার       ভিতরে নাই। ভাণ্ডারী যে সুধা আমায়       বিতরে নাই॥ প্রাণের বীণায় আরো আঘাত       আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে       শিহরে নাই। দিন-রজনীর বাঁশি পুরে যে গান বাজে অসীম সুরে তারে আমার প্রাণের তারে       বাজানো চাই। আপন গান যে দূরে, তাহার       নিয়ড়ে নাই। গুণীর পরশ পেয়ে সে যে       শিহরে নাই॥ ৮ চৈত্র ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)