৭8 এ নদীর কলধ্বনি যেথায় বাজে না মাতৃকলকণ্ঠসম,​​ যেথায় সাজে না কোমলা উর্বরা ভূমি নব-নবোৎসবে নবীনবরন বস্ত্রে যৌবনগৌরবে বসন্তে শরতে বরষায়,​​ রুদ্ধাকাশ দিবস-রাত্রিরে যেথা করে না প্রকাশ পূর্ণপ্রস্ফুটিতরূপে,​​ যেথা মাতৃভাষা চিত্ত-অন্তঃপুরে নাহি করে যাওয়া-আসা কল্যাণী হৃদয়লক্ষ্মী,​​ যেথা নিশিদিন কল্পনা ফিরিয়া আসে পরিচয়হীন পরগৃহদ্বার হতে পথের মাঝারে—   সেখানেও যাই যদি,​​ মন যেন পারে   সহজে টানিয়া নিতে অন্তহীন স্রোতে   তব সদানন্দধারা সর্ব ঠাঁই হতে। — নৈবেদ্য (1901)