৬৭ সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি, হে ভারত,​​ সর্বদুঃখে রহো তুমি জাগি সরলনির্মলচিত্ত; সকল বন্ধনে আত্মারে স্বাধীন রাখি— পুষ্প ও চন্দনে আপনার অন্তরের মাহাত্ম্যমন্দির সজ্জিত সুগন্ধি করি,​​ দুঃখনম্রশির তাঁর পদতলে নিত্য রাখিয়া নীরবে।   তাঁ​​ হতে বঞ্চিত করে তোমারে এ ভবে   এমন কেহই নাই— সেই গর্বভরে   সর্বভয়ে থাকো তুমি নির্ভয় অন্তরে   তাঁর হস্ত হতে লয়ে অক্ষয় সম্মান।   ধরায় হোক-না তব যত নিম্ন স্থান   তাঁর পাদপীঠ করো সে আসন তব   যাঁর পাদরেণুকণা এ নিখিল ভব। — নৈবেদ্য (1901)