চিত্ত যেথা ভয়শূন্য,​​ উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,​​ যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে,​​ যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়—   যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি   বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,   পৌরুষেরে করে নি শতধা;​​ নিত্য যেথা   তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা—     নিজ হস্তে নির্দয় আঘাত করি,​​ পিতঃ,     ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। — নৈবেদ্য (1901)