Poetry
নিয়তি (২)
নিয়তি। নিয়তির গতি অপরূপ অতি, নহে সে ধনের মানের বশ; খণ্ডিত শির দিগ্বিজয়ীর শকুনিতে খায় শোণিত রস! কেহ আজনম না রহে অধম দীন বলহীন বলিয়া শুধু, যেই মাছি মরে পরশের ভরে রাজার পাত্রে পিয়ে সে মধু! ইমাম সাফাই মহম্মদ বিন্ ইদৃস্...
শান্তিহারা
আমার সুখের জন্ম নিশীথে, বৃদ্ধি আঁধারে তা’র! ক্লান্ত পরাণে তাই ঘুরি ফিরি যেথায় অন্ধকার। চিত্ত ব্যাকুল অঙ্কের মত কি যেন হাঁতাড়ি’ মরে, মনের কুয়াসা মন জুড়ে আছে কিছুতেই নাহি সরে! কাতরে কাটাই সারা দিনমান, কাঁদিয়া কাটাই নি...
দ্বিধার জীবন
যে অবধি না হয় ছিন্ন, জীবনের এই মধুর চিহ্ন, যে অবধি ব্যক্ত না হয়,― ব্যক্ত যাহা হবেই হবে;― সে পর্য্যন্ত মন রে আমার, পূজার্চ্চনার কি ফল তোমার? মন্ত্রজপে―ছেলেখেলায় মিথ্যা নিয়ে মত্ত র’বে? নূতন কিবা বল্ব কথা, নব নিঝর বয়...
দুঃখের শিক্ষা
সজল চোখে জলগ্রহণ করেনি যে জন, কাটায় নি যে দীর্ঘ নিশি ঊষার পথ চাহি’, ডাক্তে যা’রে হয়নি কভু ‘ত্রাহি ত্রাহি ত্রাহি’, হা ভগবান! মোটে তোমায় চেনেনা সে জন দুঃখে ভরা ধরার মাঝে পাঠাও তুমি সবে, দাওনা বাধা যখন মোরা পাপের পথে চল...
জীবন স্বপ্ন
ললাটের ’পরে ধর চুম্বন খানি, শুনে যাও মম বিদায় বেলার বাণী; আজনম মোর স্বপনে হ’য়েছে ভোর,― বলেছে যাহারা বলেনি মিথ্যা ঘোর। আশা-পাখীগুলি উড়ে যদি গিয়ে থাকে,― দিনে কি নিশির নির্জ্জনতার ফাঁকে,― কি করিব? হায়, পালানো তাদের ধার...
যৌবন ও বার্দ্ধক্য
জগৎ যে সুখ হরণ করে তা’ ফিরে আর দিতে নারে, কিশোর ভাবের অরুণিমা, হায়, ক্ষয় সে অন্ধকারে; কপোল কেবলি হয় না পাণ্ডু যৌবন যবে যায়, মনের পেলব কুসুম-সুষমা তা’রো আগে টুটে, হায়! মগ্ন সুখেরে ঘিরিয়া তখনো যাহারা ভাসিতে থাকে, অত্...