Poetry
চাঁদের লোভ
অবগুণ্ঠন ঘুচাও, রূপের আলোকে ভুবন ভরিয়া দাও, পুরাতন এই ধূলির ধরণী নিমেষে স্বর্গ করিয়া দাও। স্বর্গ-নদীর মৃদু-হিল্লোল হাসিতে তোমার দোলায়ে দাও, অগুরু-গন্ধে ছেয়ে ফেল দেশ,— কুঞ্চিত কেশ এলায়ে দাও! তব কপোলের সুকোমল লোম। ফার...
কৃপা-কার্পণ্য
অবগুণ্ঠন কর গো মোচন, নিশার আঁধার গিয়েছে ক্ষ’য়ে, বাহির হও গো, তোমারে দেখিতে সূর্য্য এসেছে বাহির হ’য়ে! মোর মরমের যতেক তন্তু যত খুসী তুমি। জটিল কর, কুসুম-গন্ধি কুন্তল শুধু কুটিল কোরো না, মিনতি ধর। যেখানে সেখানে অমন করিয়...
সঙ্কেত গীতিকা
ভোর হ’য়ে গেছে, এখনো দুয়ার বন্ধ তোর! সুন্দরী! তুমি কত ঘুম যাও? স্বজনী! গোলাপ জেগেছে, এখনো তোমার নয়নে ঘোর? টুটিল না ঘুম? দেখ চেয়ে,নাই রজনী। প্রিয়া আমার, শোনো, চপল! গাহে কে! আর কাঁদে কেবল! . নিখিল ভুবন করে করাঘাত দুয়া...
ব্রাহুই গান
মেদুর নয়ন মেষের মতন, দারুচিনি জিনি দাঁত, চোখের চাহনি, চাহনি সে নয়,— লাখ টাকা হাতে হাত! বোটাতে তোমার জল যদি থাকে দাও গো না করি’ ছল, আমার পক্ষে হ’বে ঔষধ তোমার হাতের জল! ওগো সুন্দরী ক্লান্ত মনের পক্ষেতে তুমি তাঁবু, শর্কর-...
প্রেম-পত্রিকা
প্রকৃতি-মধুরা, মুখে হাসি ভরা, ভিতরে বাহিরে মধু! রূপ-দেবতার প্রতিমা তুমি গো, গঠিত অমৃতে শুধু! সুল্তানা! আমি গোলাম তোমার, বাঁধা আছি হাতে গলে, রাখিতে, মারিতে, বিক্রি করিতে পার গো ইচ্ছা হ’লে। ওই অধরের সুধা পান করি’ আয়ু হ’ল...
প্রথম সম্ভাষণ
কতবার ভেবেছি গো, ভগবান নিজ করুণায়, নিভৃতে সৌন্দর্য্য তব দেখাইয়া দিবেন আমায়; আজিকে আপনা হ’তে তুমি মোরে দিলে দরশন! অনেক দিনের সাধ-হৃদয়ের-করিলে পূরণ। চক্ষে দেখিতেছি তোমা, কণ্ঠস্বর শুনিতেছি কানে, হে সুন্দরী! কহ কথা, আরবা...
নীরব প্রেম
পাপিয়ার তান না ফুরাতে, রবি, সহসা যেমন ক’রে নিষ্প্রভ করি’ দ্যায় রশ্মিতে মন্থর শশধরে, তেমনি করিয়া, সূর্য্যের মত উজ্জ্বল তব রূপ, কণ্ঠ আমার করেছে হরণ; গান একেবারে চুপ! উতলা বাতাস সহসা যেমন দ্রুত পাখাভরে আসি’ জোর ফুঁয়ে ভে...