- কল্লোলমুখর দিন
কল্লোলমুখর দিন ধায় রাত্রি-পানে। উচ্ছল নির্ঝর চলে সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল পেতে চায় ফল। স্তব্ধ পূর্...
- শূন্য ঝুলি নিয়ে হায়
শূন্য ঝুলি নিয়ে হায় ভিক্ষু মিছে ফেরে, আপনারে দেয় যদি পায় সকলেরে। — স্ফুলিঙ্গ (1945)
- মনের আকাশে তার
মনের আকাশে তার দিক্সীমানা বেয়ে বিবাগি স্বপনপাখি চলিয়াছে ধেয়ে। — স্ফুলিঙ্গ (1945)
- এই যেন ভক্তের মন
এই যেন ভক্তের মন বট-অশ্বত্থের বন। রচে তার সমুদার কায়াটি ধ্যানঘন গম্ভীর ছায়াটি, মর্মরে বন্দন-মন্ত্র জাগায় রে...
- বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল
বুদ্ধির আকাশ যবে সত্যে সমুজ্জ্বল, প্রেমরসে অভিষিক্ত হৃদয়ের ভূমি— জীবনতরুতে ফলে কল্যাণের ফল, মাধুরীর পুষ্পগুচ্...
- চৈত্রের সেতারে বাজে
চৈত্রের সেতারে বাজে বসন্তবাহার, বাতাসে বাতাসে উঠে তরঙ্গ তাহার। — স্ফুলিঙ্গ (1945)
-
কীর্তি যত গড়ে তুলি ধূলি তারে করে টানাটানি। গান যদি রেখে যাই তাহারে রাখেন বীণাপাণি। — স্ফুলিঙ্গ (1945)
-
বস্তুতে রয় রূপের বাঁধন, ছন্দ সে রয় শক্তিতে, অর্থ সে রয় ব্যক্তিতে — স্ফুলিঙ্গ (1945)
- অবসান হল রাতি
অবসান হল রাতি। নিবাইয়া ফেলো কালিমামলিন ঘরের কোণের বাতি। নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পুণ্যদিনে; এক পথে যারা...
- স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা, বর্তমানেরে বলি দিয়া করে অতীতের অর্চনা। — স্ফুলিঙ্গ (1945)
- জীবনযাত্রার পথে
জীবনযাত্রার পথে ক্লান্তি ভুলি, তরুণ পথিক, চলো নির্ভীক। আপন অন্তরে তব আপন যাত্রার দীপালোক অনির্বাণ হোক। — স্ফুল...
- শেষ বসন্তরাত্রে
শেষ বসন্তরাত্রে যৌবনরস রিক্ত করিনু বিরহবেদনপাত্রে। — স্ফুলিঙ্গ (1945)
- গিরিবক্ষ হতে আজি
গিরিবক্ষ হতে আজি ঘুচুক কুজ্ঝটি-আবরণ, নূতন প্রভাতসূর্য এনে দিক্ নবজাগরণ। মৌন তার ভেঙে যাক, জ্যোতির্ময় ঊর্ধ্ব...
- ওড়ার আনন্দে পাখি
ওড়ার আনন্দে পাখি শূন্যে দিকে দিকে বিনা অক্ষরের বাণী যায় লিখে লিখে। মন মোর ওড়ে যবে জাগে তার ধ্বনি, পাখার আন...
- নূতন যুগের প্রত্যুষে কোন্
নূতন যুগের প্রত্যুষে কোন্ প্রবীণ বুদ্ধিমান নিত্যই শুধু সূক্ষ্ম বিচার করে— যাবার লগ্ন, চলার চিন্তা নিঃশেষে করে...
- হে তরু, এ ধরাতলে
হে তরু, এ ধরাতলে রহিব না যবে তখন বসন্তে নব পল্লবে পল্লবে তোমার মর্মরধ্বনি পথিকেরে কবে, "ভালো বেসেছিল কবি বেঁচে...
- ঈশ্বরের হাস্যমুখ দেখিবারে পাই
ঈশ্বরের হাস্যমুখ দেখিবারে পাই যে আলোকে ভাইকে দেখিতে পায় ভাই। ঈশ্বর প্রণামে তবে হাতজোড় হয় যখন ভাইয়ের প্রেমে...
-
হাসিমুখে শুকতারা লিখে গেল ভোররাতে আলোকের আগমনী আঁধারের শেষপাতে। — স্ফুলিঙ্গ (1945)
- যখন ছিলেম পথেরই মাঝখানে
যখন ছিলেম পথেরই মাঝখানে মনটা ছিল কেবল চলার পানে বোধ হত তাই, কিছুই তো নাই কাছে— পাবার জিনিস সামনে দূরে আছে। লক্...
- নূতন সে পলে পলে
নূতন সে পলে পলে অতীতে বিলীন, যুগে যুগে বর্তমান সেই তো নবীন। তৃষ্ণা বাড়াইয়া তোলে নূতনের সুরা, নবীনের চিরসুধা...
- বিশ্বের হৃদয়-মাঝে
বিশ্বের হৃদয়-মাঝে কবি আছে সে কে। কুসুমের লেখা তার বারবার লেখে— অতৃপ্ত হৃদয়ে তাহা বারবার মোছে, অশান্ত প্রকাশব...
- সফলতা লভি যবে
সফলতা লভি যবে মাথা করি নত, জাগে মনে আপনার অক্ষমতা যত। — স্ফুলিঙ্গ (1945)
- ‘বউ কথা কও’ ‘বউ কথা কও’
‘বউ কথা কও’ ‘বউ কথা কও’ যতই গায় সে পাখি নিজের কথাই কুঞ্জবনের সব কথা দেয় ঢাকি। — স্ফুলিঙ্গ (1945)
- দিনের প্রহরগুলি হয়ে গেল পার
দিনের প্রহরগুলি হয়ে গেল পার বহি কর্মভার। দিনান্ত ভরিছে তরী রঙিন মায়ায় আলোয় ছায়ায়। — স্ফুলিঙ্গ (1945)
- অবোধ হিয়া বুঝে না বোঝে
অবোধ হিয়া বুঝে না বোঝে, করে সে একি ভুল— তারার মাঝে কাঁদিয়া খোঁজে ঝরিয়া-পড়া ফুল। — স্ফুলিঙ্গ (1945)
- ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে
ক্ষণিক ধ্বনির স্বত-উচ্ছ্বাসে সহসা নির্ঝরিণী আপনারে লয় চিনি। চকিত ভাবের ক্বচিৎ বিকাশে বিস্মিত মোর প্রাণ পায় ন...
- কুসুমের শোভা
কুসুমের শোভা কুসুমের অবসানে মধুরস হয়ে লুকায় ফলের প্রাণে — স্ফুলিঙ্গ (1945)
- যত বড়ো হোক ইন্দ্রধনু সে
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর-আকাশে-আঁকা, আমি ভালোবাসি, মোর ধরণীর প্রজাপতিটির পাখা। — স্ফুলিঙ্গ (1945)
- বাতাস শুধায়, “বলে তো, কমল
বাতাস শুধায়, “বলে তো, কমল, তব রহস্য কী যে।” কমল কহিল, “আমার মাঝারে আমি রহস্য নিজে।” — স্ফুলিঙ্গ (1945)
- যে আঁধারে ভাইকে দেখিতে নাহি পায়
যে আঁধারে ভাইকে দেখিতে নাহি পায় সে আঁধারে অন্ধ নাহি দেখে আপনায়। — স্ফুলিঙ্গ (1945)
- ভেসে-যাওয়া ফুল
ভেসে-যাওয়া ফুল ধরিতে নারে, ধরিবারই ঢেউ ছুটায় তারে। — স্ফুলিঙ্গ (1945)
- বিচলিত কেন মাধবীশাখা
বিচলিত কেন মাধবীশাখা, মঞ্জরী কাঁপে থরথর। কোন্ কথা তার পাতায় ঢাকা চুপিচুপি করে মরমর। — স্ফুলিঙ্গ (1945)
- সময় আসন্ন হলে
সময় আসন্ন হলে আমি যাব চলে, হৃদয় রহিল এই শিশু চারাগাছে— এর ফুলে, এর কচি পল্লবের নাচে অনাগত বসন্তের আনন্দের আশ...
- মুহুর্ত মিলায়ে যায়
মুহুর্ত মিলায়ে যায় তবু ইচ্ছা করে— আপন স্বাক্ষর রবে যুগে যুগান্তরে। — স্ফুলিঙ্গ (1945)
- ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে
ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে দূর হতে দেখি আছে দুর্গমরূপে। বন্ধুর পথ করিনু অতিক্রম— নিকটে আসিনু, ঘুচিল মনের ভ্র...
- কমল ফুটে অগম জলে
কমল ফুটে অগম জলে, তুলিবে তারে কেবা। সবার তরে পায়ের তলে তৃণের রহে সেবা। — স্ফুলিঙ্গ (1945)
- রজনী প্রভাত হল
রজনী প্রভাত হল— পাখি, ওঠো জাগি, আলোকের পথে চলো অমৃতের লাগি। — স্ফুলিঙ্গ (1945)
- পরিচিত সীমানার
পরিচিত সীমানার বেড়াঘেরা থাকি ছোটো বিশ্বে; বিপুল অপরিচিত নিকটেই রয়েছে অদৃশ্যে। সেথাকার বাঁশিরবে অনামা ফুলের ম...