গিরিবক্ষ হতে আজি   ঘুচুক কুজ্ঝটি-আবরণ, নূতন প্রভাতসূর্য   এনে দিক্‌ নবজাগরণ। মৌন তার ভেঙে যাক,   জ্যোতির্ময় ঊর্ধ্ব লোক হতে বাণীর নির্ঝরধারা   প্রবাহিত হোক শতস্রোতে। — স্ফুলিঙ্গ (1945)