কল্লোলমুখর দিন   ধায় রাত্রি-পানে। উচ্ছল নির্ঝর চলে   সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল   পেতে চায় ফল। স্তব্ধ পূর্ণতার পানে   চলিছে চঞ্চল। — স্ফুলিঙ্গ (1945)