All books
❦আবোল তাবোলSukumar Ray
Book

আবোল তাবোল

Sukumar Ray
45 works
Start reading
  1. খিচুড়ি 0

    হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেলে ‘হাঁসজারু’ কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে—“বাহবা কি ফুর্তি! অতি...

  2. কাঠ-বুড়ো 0

    হাঁড়ি নিয়ে দাড়িমুখো কে-যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ। মাথা নেড়ে গান করে গ‍ুন্‌ গ‍ুন্‌ সং...

  3. গোঁফ চুরি 0

    হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জান্‌ত? দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি...

  4. সৎ পাত্র 0

    শুনতে পেলুম পোস্তা গিয়ে— তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে...

  5. প্যাঁচা আর প্যাঁচানি 0

    প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি! শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন! মাজা–গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর...

  6. কাতুকুতু বুড়ো 0

    আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার! সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড...

  7. গানের গুঁতো 0

    গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা— আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা! গাইছে ছেড়ে প্রাণের মায়া,...

  8. খুড়োর কল 0

    কল করেছেন আজবরকম চণ্ডীদাসের খুড়ো— সবাই শুনে সাবাস্‌ বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স—বছর খানেক হবে...

  9. লড়াই-ক্ষ্যাপা 0

    ওই আমাদের পাগলা জগাই, নিত্যি হেথায় আসে; আপন মনে গুনগুনিয়ে মুচকি-হাসি হাসে। চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে...

  10. ছায়াবাজি 0

    আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা— ছায়ার সাথে কুস্তি করে গাত্র হল ব্যথা! ছায়া ধরার ব্যবসা করি তাও জানো...

  11. কুম্‌ড়োপটাশ 0

    (যদি) কুম্‌‌ড়োপটাশ নাচে— খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে; চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে; চার পা তু...

  12. সাবধান 0

    আরে আরে, ওকি কর প্যালারাম বিশ্বাস? ফোঁস্‌ ফোঁস্‌ অত জোরে ফেলো নাকো নিঃশ্বাস। জানো না কি সে-বছর ও-পাড়ার ভূতোনা...

  13. বাবুরাম সাপুড়ে 0

    বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা— যে সাপের চোখ্‌ নেই, শিং নেই, নোখ্‌ নেই...

  14. হাতুড়ে 0

    একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ— কাটা ছেঁড়া ভাঙা চেরা চট্‌পট্‌ মেরামৎ। কয়েছেন গুরু মোর, “শোন শোন বৎস, কাগজের...

  15. চোর ধরা 0

    আর ছি ছি! রাম রাম! ব’লো না হে ব’লো না— চল্‌ছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়...

  16. অবাক কাণ্ড 0

    শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্‌ছি নাকি খিদেও পায়...

  17. ভাল রে ভাল 0

     ভাল রে ভাল দাদা গো! দেখ্‌ছি ভেবে অনেক দূর— এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, শস্তা ভালো দামীও ভালো, ত...

  18. কিম্ভূত 0

    বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভূত, সারাদিন ধ’রে তার শুনি শুধু খুঁতখুঁত। মাঠপারে ঘাটপারে কেঁদে মরে খালি সে, ঘ্যা...

  19. ন্যাড়া বেলতলায় যায় ক’বার 0

    রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা— ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আঁটা গরম জামা পুড়ে...

  20. বুঝিয়ে বলা 0

    ও শ্যামাদাস! আয় তো দেখি, বোস তো দেখি এখেনে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে ক...

  21. শব্দকল্পদ্রুম 0

    ঠাস্‌ ঠাস্‌ দ্রুম দ্রাম্, শুনে লাগে খটকা— ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা! শাঁই শাঁই পন্‌পন্‌, ভয়ে কান্ বন্...

  22. বুড়ির বাড়ি 0

    গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি, ঝুরঝুরে প’ড়ো ঘরে থুর্‌থুরে বুড়ি। কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো, মিট্‌মিটে্ ঘ...

  23. বোম্বাগড়ের রাজা 0

    কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা— ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালি...

  24. একুশে আইন 0

    শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প’ড়ে, প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে, কাজির কাছে হয়...

  25. হুঁকোমুখো হ্যাংলা 0

    হুঁকোমুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি? কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে...

  26. দাঁড়ে দাঁড়ে দ্রুম 0

    মাসি গো মাসি, পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম্— হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম॥ বল্‌ব কি ভাই...

  27. নারদ নারদ 0

    “হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল, সাদাকে বল্‌ছিলি লাল? (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছি’স বিশ্রী সুরে? (আর...

  28. কি মুস্কিল 0

     কি মুস্কিল সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত, সরকারী সব আফিসখানার কোন্‌ সাহেবের কদর কত। কেমন ক’রে চাট্‌...

  29. ভূতুড়ে খেলা 0

    পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছ্‌নাতে। কচ্ছে খেলা মায়ের কোলে হাত...

  30. ডানপিটে 0

    ডানপিটে বাপ্‌ রে কি ডানপিটে ছেলে!— কোন্‌ দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে, ঠাঁই ঠ...

  31. রামগরুড়ের ছানা 0

    রামগরুড়ের ছানা রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, “হাসব না-না, না-না!” সদাই মরে ত্রাসে— ঐ...

  32. আহ্লাদী 0

     আহ্লাদী হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী, তিনজনেতে জট্‌লা ক’রে ফোক্‌লা হাসির পাল্লা দি। হাসতে হাসতে...

  33. হাত গণনা 0

    হাত গণনা ও পাড়ার নন্দ গোঁসাই, আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো। ছিল না তার অসুখবিসু...

  34. গন্ধ বিচার 1

    সিংহাসনে বস্‌ল রাজা বাজল কাঁসর ঘণ্টা, ছট্ফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা। বললে রাজা, “মন্ত্রী তোমার জামায়...

  35. কাঁদুনে 1

     কাঁদুনে ছিঁচ্কাঁদুনে মিচ্‌কে যারা শস্তা কেঁদে নাম কেনে, ঘ্যাঁঙায় শুধু ঘ্যানর ঘ্যানর ঘ্যানঘ্যানে আর প্যানপ‌্...

  36. হুলোর গান 1

    বিদ্‌ঘুটে রাত্তিরে ঘুট্‌ঘুটে ফাঁকা, গাছপালা মিশ্‌মিশে মখ্‌মলে ঢাকা, জট্‌বাঁধা ঝুল কালো বটগাছতলে, ধক্‌ধক্‌ জোনা...

  37. ঠিকানা 1

    আরে আরে জগমোহন—এস,এস,এস— বল্‌তে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো? আদ্যানাথের নাম শোন নি? খগেনকে তো চেনো? শ্যাম...

  38. গল্প বলা 1

     “এক যে রাজা”—“থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা।” “তার যে মাতুল”—“মাতুল কি সে? সবাই জানে সে তার পিসে।”...

  39. নোট বই 1

     নোট বই এই দেখ পেনসিল্ নোটবুক এ-হাতে, এই দেখ ভরা সব কিল্‌বিল লেখাতে। ভালো কথা শ‍ুনি যেই চট‍্পট্ লিখি তায়— ফড...

  40. ভয় পেয়ো না 1

    ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না— সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম...

More books by Sukumar Ray