শব্দকল্পদ্রুম
ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম্, শুনে লাগে খটকা— ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্কা! শাঁই শাঁই পন্পন্, ভয়ে কান্ বন্ধ— ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ? হুড়মুড় ধুপ্ধাপ্— ওকি শুনি ভাই রে! দেখ্ছ না হিম পড়ে— যেও নাকো বাইরে।...
সুকুমার রায় (১৮৮৭–১৯২৩) · Sukumar Ray বাংলা ননসেন্স ছড়ার রাজা — "আবোল তাবোল", "হ-য-ব-র-ল", "পাগলা দাশু" তাঁর অমর সৃষ্টি। "সন্দেশ" পত্রিকার সম্পাদক।
ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম্, শুনে লাগে খটকা— ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্কা! শাঁই শাঁই পন্পন্, ভয়ে কান্ বন্ধ— ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ? হুড়মুড় ধুপ্ধাপ্— ওকি শুনি ভাই রে! দেখ্ছ না হিম পড়ে— যেও নাকো বাইরে।...
ও শ্যামাদাস! আয় তো দেখি, বোস তো দেখি এখেনে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা! ও-সব তোদের চালাকি— এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাই নি? কালা কি? মামার ব্যামো? বদ্যি ডাকবি? ডাকিস নাহয় ব...
রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা— ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা; রাজা বলে “বৃষ্টি নামা—নইলে কিচ্ছু মিলছে না।” থাকে সারা দুপুর ধ’রে ব’সে ব’সে চুপটি ক’রে, হাঁড়ি...
বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভূত, সারাদিন ধ’রে তার শুনি শুধু খুঁতখুঁত। মাঠপারে ঘাটপারে কেঁদে মরে খালি সে, ঘ্যান্ ঘ্যান্ আব্দারে ঘন ঘন নালিশে। এটা চাই সেটা চাই কত তার বায়না— কি যে চায় তাও ছাই বোঝা কিছু যায় না। কোকিলে...
ভাল রে ভাল দাদা গো! দেখ্ছি ভেবে অনেক দূর— এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, শস্তা ভালো দামীও ভালো, তুমিও ভালো আমিও ভালো, হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘ-মাখানো আকাশ ভালো, ঢেউ-জাগানো বাতাস ভা...
শুন্ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে? চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে? চল্তে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর পরে ঠেকে? কান দিয়ে...
আর ছি ছি! রাম রাম! ব’লো না হে ব’লো না— চল্ছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক ক’মে যায় খাবারের ভাগেতে! রোজ দেখি খেয়ে গেছে, জানি নেকো কারা সে— কালকে যা হ’য়ে গেল ডাকাতির বাড়া সে! পাঁ...
একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ— কাটা ছেঁড়া ভাঙা চেরা চট্পট্ মেরামৎ। কয়েছেন গুরু মোর, “শোন শোন বৎস, কাগজের রোগী কেটে আগে কর মক্স।” উৎসাহে কি না হয়? কি না হয় চেষ্টায়? অভ্যাসে চট্পট্ হাত পাকে শেষটায়। খেটে খুটে জল...
বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা— যে সাপের চোখ্ নেই, শিং নেই, নোখ্ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস্ফাঁস্, মারে নাকো ঢুঁশ্ঢাঁশ, নেই কোন উৎপাত, খায় শুধু...
আরে আরে, ওকি কর প্যালারাম বিশ্বাস? ফোঁস্ ফোঁস্ অত জোরে ফেলো নাকো নিঃশ্বাস। জানো না কি সে-বছর ও-পাড়ার ভূতোনাথ, নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপোকাৎ? হাঁপ ছাড় হ্যাঁস্ফ্যাঁস্ ও রকম হাঁ করে— মুখে যদি ঢুকে বসে পোকা মাছি...
(যদি) কুম্ড়োপটাশ নাচে— খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে; চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে; চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে! (যদি) কুম্ড়োপটাশ কাঁদে— খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে; উপুড় হয়ে মাচায় শ...
আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা— ছায়ার সাথে কুস্তি করে গাত্র হল ব্যথা! ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি, রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি! শিশির ভেজা সদ্য ছায়া, সকাল বেলায় তাজা! গ্রীষ্মকালে শুকনো...