Satyendranath Dutta

Classic poet · Public-domain works
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
497Posts
0Followers 0Following
497Views
0Reactions
0Gifts received
Poetry

পতঙ্গ ও প্রদীপ

(হিন্দি) পতঙ্গ কহিছে ‘দীপ! তুমি দেখ রঙ্গ, তোমার লাগিয়া জ’লে মরিছে পতঙ্গ।’ দীপ কহে, ‘হায়, বন্ধু, অভিমান মিছে, আগে হ’তে আমি জলি, তুমি জল পিছে।'

1 month ago · 1 min read 1 0 0
Poetry

গুপ্তপ্রেম

হিয়ার মাঝারে প্রাণ কাঁদে মোর খেদে দু’নয়ন ঝুরে; বঁধুতে আমাতে হ’ল না মিলন, চিরদিন দুরে দুরে। মন্দ লোকের সন্দেহে ধিক্‌, বিধাতা জানেন মন, চক্ষের দেখা দেখিতে পাবনা তাই ভাবি অনুখন। কুরেনবার্গ।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

দুঃসহ দুঃখ

চাঁদের নৌকা ভাসিয়া চলেছে শৈল-শিখর ’পরে প্রদীপের আলো মরে; অতীত অযুত বসন্ত আজি বুকে মোর হাহা করে, আর, আঁখি জলে ভরে! মরমের ব্যথা বুঝিলে না, বঁধু! এ দুখ রাখিতে ঠাঁই নাই গো কোথাও নাই। ওয়াং সেং-জু।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

কৌশলী

(প্রাচীন মিশর) শয্যাগ্রহণ করিয়া রহিব পড়িয়া ঘরে, পীড়িত জানিয়া পড়শী, আসিবে দেখিতে মোরে; আমি জানি মনে তাহাদেরি সনে আসিবে প্রিয়া,— আমারে নীরোগ করিয়া, বৈদ্যে লজ্জা দিয়া!

1 month ago · 1 min read 1 0 0
Poetry

নিস্ফলারম্ভ

(মিশর) মৃণালের লাগি কাঁদিছে মরাল কাতরে বিদায় কালে, তুমি তত দিলে না ভালবাসা, শুধু আমি জড়াইনু জালে; হৃদি-তন্তুতে পড়েছে গ্রন্থি কেমনে ছিঁড়িব, হায়, কেমন করিয়া এড়াব না জানি, ছাড়াতে জড়ায় পায়! নিত্য যে আমি সন্ধ্যাবেল...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

তবু

তবু মোরে হ’ল না প্রত্যয়! হাজারের মাঝে, ওরে! বেছে যে নিয়েছে তোরে আমার এ অবোধ হৃদয়। ছিনু একা, ছিলাম স্বাধীন; তোমারি লাগিয়া হায়, শিকল পরেছি পায়, রহিব তোমারি চিরদিন। ফর্দ্দূসী।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

উপদেশ

কথা শোন্, বুলবুলি! দিন কিনে নে রে বন্য! অরুণ এ দিনগুলি ভালবাসিবারি জন্য। বিজ্ঞেরা অকারণে নিলে প্রণয়টিকে, প্রেমিক জেনেছে মনে বিজ্ঞ আমোদ ফিঁকে। স্বপ্ন যদি এ প্রণয় নিদ্রা বাড়ানো যাক্‌ জাগার বয়েস এ নয়, সে ভাবনা আজ থাক্।...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

চাঁদের লোভ

অবগুণ্ঠন ঘুচাও, রূপের আলোকে ভুবন ভরিয়া দাও, পুরাতন এই ধূলির ধরণী নিমেষে স্বর্গ করিয়া দাও। স্বর্গ-নদীর মৃদু-হিল্লোল হাসিতে তোমার দোলায়ে দাও, অগুরু-গন্ধে ছেয়ে ফেল দেশ,— কুঞ্চিত কেশ এলায়ে দাও! তব কপোলের সুকোমল লোম। ফার...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

কৃপা-কার্পণ্য

অবগুণ্ঠন কর গো মোচন, নিশার আঁধার গিয়েছে ক্ষ’য়ে, বাহির হও গো, তোমারে দেখিতে সূর্য্য এসেছে বাহির হ’য়ে! মোর মরমের যতেক তন্তু যত খুসী তুমি। জটিল কর, কুসুম-গন্ধি কুন্তল শুধু কুটিল কোরো না, মিনতি ধর। যেখানে সেখানে অমন করিয়...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সঙ্কেত গীতিকা

ভোর হ’য়ে গেছে, এখনো দুয়ার বন্ধ তোর! সুন্দরী! তুমি কত ঘুম যাও? স্বজনী! গোলাপ জেগেছে, এখনো তোমার নয়নে ঘোর? টুটিল না ঘুম? দেখ চেয়ে,নাই রজনী। প্রিয়া আমার, শোনো, চপল! গাহে কে! আর কাঁদে কেবল! . নিখিল ভুবন করে করাঘাত দুয়া...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সঙ্কোচ

ভালবাসি তারে প্রাণপণ ভালবাসা, তাহারি বিরহে মরিয়া যেতেছি দুখে; সে নাম শুনিতে কেহ যদি কর আশা, বলিব না, হায়, আনিতে নারিব মুখে! মিলন জনমে যদি নাই ঘটে, হায়,— আশা যদি শুধু উঠিয়া মিলায় বুকে,— অশরণ হিয়া ফাটিয়া টুটিয়া যায...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সাধ

(মিশর) তোমার দুয়ারে দ্বারী হ’তে পেলে আমি তো ভাই, কিছু না চাই, বাঁচিয়া যাই! ভৎসনা-বাণী কম্পিত মনে শুনি গো কত, শিশুর মত, নয়ন নত। আমি যদি হায় হ’তাম তোমার হাব্‌সী দাসী, রূপের রাশি, নিকটে আসি’ অবাধে দু’চোখ ভরি’ দেখিতাম; স...

1 month ago · 1 min read 1 0 0