জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণ-কিরণ রূপে। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।     তোমারে নমি হে সকল ভুবন মাঝে,     তোমারে নমি হে সকল জীবন কাজে;     তনু মন ধন করি নিবেদন আজি      ভক্তি পাবন তোমার পূজার ধূপে।     জননী, তোমার করুণ চরণখানি     হেরিনু আজি হে অরুণ-কিরণ রূপে। ১৩১৫ — গীতাঞ্জলি (1910)