01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

চম্পা

আমারে ফুটিতে হ’ল বসন্তের অন্তিম নিশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব নির্ম্মম গ্রীষ্মের পদানত; রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে, একাকী আসিতে হ’ল—সাহসিক অপ্সরার মত বনানী শোষণ-ক্লিষ্ট মর্ম্মরি’ উঠিল একবার, বারেক বিমর্ষ কুঞ্জ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বর্ষ-বরণ

এস তুমি এস নূতন অতিথি! ঊষার রতন প্রদীপ জ্বালি’; রৌদ্র এখনো হয়নি অসহ এখনো তাতেনি পথের বালি। মধু যামিনীর মোতিহার ছিঁড়ে ছড়ায়ে পড়েছে মহুয়া ফুল, তোতার তুতিয়া রঙের নেশায় বনভূমি আজ কী মশগুল্‌! রেশ্‌মী সবুজে সাজে দেবদারু...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 2 min read 1 0 0
Poetry

বর্ষ-বিদায়

আমের মুকুল ঝরিয়া আজিকে মিশিছে নিমের ফুলে, ম্লান হাসিটুকু কাঁপিছে অধরে অশ্রু আঁখির কুলে! প্রাণ করে হায় হায়, বরষের পথ সঙ্গে যে ছিল সে আজ চলিয়া যায়। কত না তারার খণ্ড-জোছনা কত স্নেহ, কত প্রীতি, কত ভ্রূণ আঁখি চেয়ে আছে ক...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 2 min read 1 0 0
Poetry

একের অভাব

পুরাণো মোর মরম-বীণায় এক্‌টি তার আর বাজেনা রে; একটি তারের নীরবতায় বিকল করে সকল তারে! যে সুর বাজাই বেসুর লাগে, কোথায় যেন কসুর থাকে; জমে না হায় গান থেমে যায় পরাণ-ভরা হাহাকারে।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

তোড়া

দুধের মত, মধুর মত, মদের মত ফুলে বেঁধেছিলাম তোড়া, বৃন্তগুলি জরির সূতায় মোড়া! পরশ কারো লাগলে পরে পাপড়ি পড়ে খুলে,— তবুও আগাগোড়া;— চৌকী দিতে পারলে না চোখ জোড়া; দুধের বরণ, মধুর বরণ, মদের বরণ ফুলে বেঁধেছিলাম তোড়া! মধুর...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (১৪)

গান হায় ভালোবাসার আলয় সে যে চির স্বপনে! আমি বাঁধিতে তায় চেয়েছিলাম জীবন-পণে। সে সুখের বুকে কেঁদে উঠে দুখের পায়ে পড়ল লুটে, জ্যোৎস্না-রাতে এসে, মিশে গেল তপনে!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রেমের প্রতিষ্ঠা

তবে রচনা কর ওই গগন ‘পর হায় প্রেমের লাগি’ পাত আসন, ও! যদি ধরণী ’পরে প্রেমে ম্লানিমা ধরে যদি বিরূপ আঁখি করে শাসন, ও! যদি সাধের মালা ফেলে চলিয়া যায়, প্রেম ভুলিয়া যায়,— যদি বাহুর পাশ মানে রাহুর গ্রাস কঠিন ফাঁস, যদি আঁখি...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রেম-ভাগ্য

ভালোবেসে কাছে গিয়ে ফিরেছিস্ ব্যথা নিয়ে অশ্রুভারে কেঁপেছে নয়ন, শুকায়ে উঠেছে হাসি শুকায়েছে পুষ্পরাশি বাসি হ’য়ে গিয়েছিস, মন্‌! অকালে দিয়েছে দেখা ভালে দুর্ভাবনা-লেখা, মন তুই হয়েছিস বুড়া, আর পাগলের প্রায় ফিরিস্‌ নে...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মধু ও মদিরা

বাঞ্ছিত ধন পেলেনা? তবু তো সঙ্গী পেয়েছ, হায়! মধু মিলিল না? পাত্র তোমার ভরি’ লহ মদিরায়! ব্যথার চিহ্ন দিয়োনা লাগিতে, অশ্রু নিবারো উতরোল গীতে, অধরের হাসি নয়নের আলো নিবিয়া যেন না যায়। থাক তুমি থাক চিরদিন সুখে, থাক কৌতু...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (১৩)

গান আহা কারে দেখে আঁখিতে আর পলক পড়ে না? সে তো চলে গেল চেয়েই,– যেন নাহিক চেনা! বাধা পেয়ে মনের কথা রয়ে গেল মনেই গাঁথা, অভিমানে অন্ধ হিয়া, অশ্রু ঝরে না!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

পুরাণো প্রেম

পুরানো প্রেম ভুলব ভেবে ভুল করেছি, ভোলা অত সহজ নয়; অনেক দিনের অনেক দুখের ভালোবাসায় অনেক সয়! পরশখানি বুকের কাছে এখনো হায় জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সবার মাঝে, জড়িয়ে আছে জগৎময়! হাসি খেলায় চোখের জলে জড়িয়ে আছে নানান্‌...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ভগ্নহৃদয়

একজনে ভুলেছে যখন আরেক জনেও ভুলবে গো! চিতার কালি ডুবিয়ে দিয়ে সবুজ তৃণ দুল্‌বে গো! নগ্ন বনে শীতের শেষে ফাগুন ফিরে আস্‌বে হেসে, সবুজ শাখে অবুঝ পাখী নূতন ধ্বনি তুল্‌বে গো! কালিন্দী আর গঙ্গাধারা দীর্ঘ পথের সঙ্গী তারা,— ভুল্...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (১২)

গান কারে আঁখি তুলে চাইবারো, আর, নাইক অবসর! কারো চক্ষে পলক পড়ে না, হায়, দৃষ্টি—সে কাতর! কেউ চিন্‌তে নাহি চায়, কেউ ভুলতে নারে, হায়, কেউ নূতন পাড়ি জমায়, কারো নাই কোনো নির্ভর

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

জলের আল্‌পনা

জলে এঁকেছিলাম ছবি— লুকাল সে এক নিমিষে; নয়ন-জলে এঁকেছি যায় সে ছবি হায় লুকায় কিসে!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (১১)

গান বঁধু আমার শুধু তুমি নয়ন তুলে চাও; তোমার মধুর দৃষ্টি, আমার দৃষ্টিতে মিলাও! সোহাগ, হাসি, মধুর বাণী, ভাগ্যে আমার নাই সে, জানি; আঁখির সাথে আঁখির মিলন ঘটবে না কি তাও!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বাসি তাজা

হায়, নিশি শেষের মলিন ফুলহার! ধূলায় ফেলে গেল চলে কণ্ঠে ছিলে যার! ছিন্ন ডোরে ফুলের রাশি সবাই কিছু হয়নি বাসি, সবাই তবু সমান হ’ল ধুলায় একাকার! সবাই তবু ক্ষুন্ন মনে রইল চেয়ে অকারণে, কেউ নিলে না, ঠাঁই দিলে না বক্ষে আপনার!...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

অভিমানের আয়ু

যখনি বেদনা পাই ভাবি দূরে চলে যাই উঁচু করি’ মানের নিশান,— মমতা চোখের জলে ধুয়ে মুছে যাক চ’লে একেবারে হ’ক অবসান। বেলা না পড়িতে হয়ে রাগ তবু পড়ে যায় ব্যাকুল হইয়া ওঠে প্রাণ, ব্যথা-সচকিত মনে সে বুঝি নিমেষ গণে, এখনো কি রাখ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

স্রোতের ফুল

স্রোতের ফুল জীবন কুস্বপন—জনম ভুল! চলেছি ভেসে ভেসে স্রোতের ফুল যুঝি মরণ সনে,— মরিতে ক্ষণে ক্ষণে, না পাই তল কিবা না পাই কূল!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (১০)

গান কাঁটা বনে কেন আসিস্‌ জোনাকী— অন্ধকার? বুঝি এ নিশায় প্রাণ দিতে, হায়, হয় তোমারে! ফুল তো হেথায় হাসে না, ভুলেও ভ্রমর আসে না, শুধু কাঁটা এ যে আগাগোড়া ভিজে অশ্রুধারে।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

আফিমের ফুল

আমি বিপদের রক্ত নিশান আমি বিষ-বুদবুদ, আমি মাতালের রক্ত চক্ষু, ধ্বংসের আমি দূত। আমার পিছনে মৃত্যু-জড়িমা আফিমের মত কালো, বিধির বিধানে যেথা সেথা তবু সুখে থাকি, থাকি ভালো! কমল গোলাপ যতনের ধন অল্পে মরিয়া যায়, আমি টিঁকে থাক...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0