ভেলার মত বুকে টানি      কলমখানি   মন যে ভেসে চলে। ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে      কূলে কূলে   স্রোতের কলকলে। ভবের স্রোতের কলকলে॥ এবার কেড়ে লও এ ভেলা,      ঘুচাও খেলা   জলের কোলাহলে। অধীর জলের কোলাহলে। এবার তুমি ডুবাও তারে      একেবারে   রসের রসাতলে। গভীর রসের রসাতলে॥ ১৫ সেপ্টেম্বর ১৯১৩ S. S. city of Lahore মধ্যবরণী সাগর — গীতিমাল্য (1914)