মণিমালা হাতে নিয়ে      দ্বারে গিয়ে    এসেছিনু ফিরে      নতশিরে।    ক্ষণতরে বুঝি   বাহিরে ফিরেছি খুঁজি’    হায়রে বৃথাই  বাহিরে যা’ নাই। ভীরু মন চেয়েছিলো ভুলায়ে জিনিতে,     হীরা দিয়ে হৃদয় কিনিতে।   এই পণ মোর,   সমস্ত জীবন ভোর  দিনে দিনে দিব তা’র হাতে তুলি’ স্বর্গের দাক্ষিণ্য হ’তে আসিবে যে-শ্রেষ্ঠ ক্ষণগুলি;     কণ্ঠহারে   গেঁথে দিব তা’রে   যে-দুর্লভ রাত্রি মম     বিকশিবে ইন্দ্রাণীর পারিজাত সম       পায়ে দিব তা’র যে এক-মুহূর্ত্ত আনে প্রাণের অনন্ত উপহার। ২৩ শ্রাবণ, ১৩৩৫ — মহুয়া (1929)