তব অন্তর্দ্ধান পটে হেরি তব রূপ চিরন্তন। অন্তরে অলক্ষ্যলোকে তোমার পরম আগমন।         লভিলাম চিরস্পর্শমণি; তোমার শূন্যতা তুমি পরিপূর্ণ ক’রেছো আপনি॥ জীবন আঁধার হ’লো, সেইক্ষণে পাইনু সন্ধান সন্ধ্যার দেউল দীপ, অন্তরে রাখিয়া গেছে দান।         বিচ্ছেদেরি হোমবহ্ণি হ’তে পূজামূর্ত্তি ধরে প্রেম, দেখা দেয় দুঃখের আলোতে॥ ২৬ আষাঢ়, ১৩৩৫ — মহুয়া (1929)