তোমার সোনার থালায় সাজাব আজ       দুখের অশ্রুধার।     জননী গো, গাঁথব তোমার       গলার মুক্তাহার।             চন্দ্রসূর্য্য পায়ের কাছে           মালা হয়ে জড়িয়ে আছে,       তোমার বুকে শোভা পাবে আমার           দুখের অলঙ্কার!     ধন ধান্য তোমারি ধন,       কি করবে তা কও!     দিতে চাও ত দিও আমায়       নিতে চাও ত লও!           দুঃখ আমার ঘরের জিনিষ           খাঁটি রতন তুই ত চিনিস্,       তোর প্রসাদ দিয়ে তারে কিনিস্‌,             এ মোর অহঙ্কার। — গীতাঞ্জলি (1910)