সংসারেতে আর যাহারা               আমায় ভালবাসে             তারা আমায় ধরে রাখে               বেঁধে কঠিন পাশে তোমার প্রেম যে সবার বাড় তাই তোমারি নূতন ধারা,   বাঁধনাক, লুকিয়ে থাক     ছেড়েই রাখ দাসে             আর সকলে, ভূলি পাছে               তাই রাখে না একা             দিনের পরে কাটে যে দিন,               তোমারি নেই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুসি তাই নিয়ে থাকি;   তোমার খুসি চেয়ে আছে     আমার খুসির আশে ২৫ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)