মৃত্যুর মৃত্তিকা ’পরে ভিত্তি প্রতিকুল— সেখানে নিয়ত রাত্রি ঘনায় বিপুল; সহসা চৈত্রের হাওয়া ছড়ায় বিদায়: স্তিমিত সুর্যের চোখে অন্ধকার ছায়। বিরহ বন্যার বেগে প্রভাতের মেঘ রাত্রির সীমায় এসে জানায় আবেগ, ধুসর প্রপঞ্চ-বিশ্ব উন্মুক্ত আকাশে অনেক বিপন্ন স্মৃতি বয়ে নিয়ে আসে। তবু তো প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা অজস্র ফুলের রাজ্যে বাঁধে লঘু বাসা; রাত্রির বিবর্ণ স্মৃতি প্রভাতের বুকে ছড়ায় মলিন হাসি নিরর্থ-কৌতুকে॥ — পূর্বাভাস (1950)