৭৬ (সত্যেন্দ্রনাথ ঠাকুর।) সুরপুরে সশরীরে, শূর-কুল-পতি অর্জ্জুন, স্বকাজ যথ। সাধি পুণ্য-বলে ফিরিলা কানন-বাসে; তুমি হে তেমতি, যাও সুখে ফিরি এবে ভারত-মণ্ডলে, মনোদ্যানে আশা-লতা তব ফলবতী!— ধন্য ভাগ্য, হে সুভগ, তব ভব-তলে! শুভ ক্ষণে গর্ভে তোমা ধরিলা সে সতী, তিতিবেন যিনি, বৎস, নয়নের জলে (স্নেহাসার।) যবে রঙ্গে বায়ু-রূপ ধরি জনরব, দূর বঙ্গে বহিবে সত্বরে এ তোমার কীর্তি-বার্ত্তা।—যাও দ্রুতে, তরি, নীলমণি-ময় পথ অকূল সাগরে। অদৃশ্যে রক্ষার্থে সঙ্গে যাবেন সুন্দরী বঙ্গ-লক্ষ্মী। যাও, কবি আশীর্ব্বাদ করে!—