৭৪ (শনি।) কেন মন্দ গ্রহ বলি নিন্দা তোমা করে জ্যোতিষী? গ্রহেন্দ্র তুমি, শনি মহামতি! ছয় চন্দ্র রত্নরূপে সুবর্ণ টোপরে তোমার; সুকটিদেশে পর, গ্রহ-পতি হৈম সারসন, যেন আলোক-সাগরে! সুনীল গগন-পথে ধীরে তব গতি। বাখানে নক্ষত্র-দল ও রাজ-মূরতি সঙ্গীতে, হেমাঙ্গ বীণা বাজায়ে অম্বরে। হে চল রশ্মির রাশি, সুধি কোন জনে,— কোন জীব তব রাজ্যে আনন্দে নিবাসে? জন-শূন্য নহ তুমি, জানি আমি মনে, হেন রাজা প্রজা-শূন্য,—প্রত্যয়ে না আসে!— পাপ, পাপ-জাত মৃত্যু, জীবন-কাননে, তব দেশে, কীট-রূপে কুসুম কি নাশে?