প্রভু তোমা লাগি আঁখি জাগে;      দেখা নাই পাই        পথ চাই,  সেও মনে ভালো লাগে।           ধূলাতে বসিয়া দ্বারে           ভিখারী হৃদয় তারে           তোমারি করুণা মাগে!             কৃপা নাই পাই                শুধু চাই,           সেও মনে ভালো লাগে। আজি এ জগত মাঝে কত মুখে কত কাজে চলে গেল সবে আগে।   সাথী নাই পাই     তোমায় চাই।    সেও মনে ভালো লাগে।       চারিদিকে সুধাভরা       ব্যাকুল শ্যামল ধরা       কাঁদায় রে অনুরাগে।          দেখা নাই পাই            ব্যথা পাই,           সেও মনে ভালো লাগে। ১৪ ভাদ্র ১৩১৬ — গীতাঞ্জলি (1910)