গানের সাগর পাড়ি দিলাম        সুরের তরঙ্গে, প্রাণ ছুটেছে নিরুদ্দেশে        ভাবের তুরঙ্গে। আমার আকাশ মীড়ের মূর্ছনাতে        উধাও দিনে রাতে তান তুলেছে অস্তবিহীন        রসের মৃদঙ্গে। আমি কবি সপ্তসুরের ডোরে, মগ্ন হলাম অতল ঘুম-ঘোরে; জয় করেছি জীবনে শঙ্কারে,        মোর বীণা ঝংকারে; গানের পথের পথিক আমি        সুরেরই সঙ্গে॥  ♠ — গীতিগুচ্ছ (1965)