আমি ভালোবাসি,​​ দেব,​​ এই বাঙ্গালার দিগন্তপ্রসার ক্ষেত্রে যে শান্তি উদার বিরাজ করিছে নিত্য— মুক্ত নীলাম্বরে অচ্ছায় আলোকে গাহে বৈরাগ্যের স্বরে যে ভৈরবীগান,​​ যে মাধুরী একাকিনী নদীর নির্জন তটে বাজায় কিংকিণী তরল কল্লোলরোলে,​​ যে সরল স্নেহ তরুচ্ছায়া-সাথে মিশি স্নিগ্ধপল্লীগেহ অঞ্চলে আবরি আছে,​​ যে মোর ভবন আকাশে বাতাসে আর আলোকে মগন সন্তোষে কল্যাণে প্রেমে—         করো আশীর্বাদ,   যখনি তোমার দূত আনিবে সংবাদ   তখনি তোমার কার্যে আনন্দিতমনে   সব ছাড়ি যেতে পারি দুঃখে ও মরণে। — নৈবেদ্য (1901)