ওদের কথায় ধাঁদা লাগে,     তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ তোমার বাতাস     এই তো সবি সোজাসুজি॥   হৃদয়-কুসুম আপনি ফোটে,   জীবন আমার ভরে ওঠে,   দুয়ার খুলে চেয়ে দেখি     হাতের কাছে সকল পুঁজি॥ সকাল-সাঁঝে সুর যে বাজে     ভুবন-জোড়া তোমার নাটে, আলোর জোয়ার বেয়ে তোমার।     ভরী আসে আমার ঘাটে।   শুনব কী আর বুঝব কী বা,   এই তো দেখি রাত্রিদিবা—   ঘরেই তোমার আনাগোনা,     পথে কি আর তোমায় খুঁজি॥ ২ চৈত্র ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)