বেসুর বাজে রে,   আর কোথা নয়, কেবল তোরি         আপন-মাঝে রে।   মেলে না সুর এই প্রভাতে   আনন্দিত আলোর সাথে,   সবারে সে আড়াল করে,         মরি লাজে রে॥      থামা রে ঝংকার।   নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে         দেখ্‌ রে চারিধার।   তোরি হৃদয় ফুটে আছে   মধুর হয়ে ফুলের গাছে,   নদীর ধারা ছুটেছে ঐ         তোরি কাজে রে॥ ১৪ ফাল্গুন ১৩২০ শিলাইদহ — গীতিমাল্য (1914)