নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারাজীবন   সকাল-সন্ধ্যাবেলা     নয় এ মধুর খেলা। কতবার যে নিবল বাতি, গর্জে এল ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে     সংশয়েরি ঠেলা॥ বারে বারে বাঁধ ভাঙিয়া     বন্যা ছুটেছে। দারুণ দিনে দিকে দিকে     কান্না উঠেছে। ওগো রুদ্র, দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে- তোমার প্রেমে আঘাত আছে     নাইকো অবহেলা॥ ১৯ সেপ্টেম্বর ১৯১৩ রোহিত সাগর — গীতিমাল্য (1914)