মিছে ডাক'–মন বলে, আজ না—     গেল উৎসবরাতি,   ম্লান হয়ে এল বাতি, বাজিল বিসর্জন-বাজনা।     সংসারে যা দেবার   মিটিয়ে দিমু এবার, চুকিয়ে দিয়েছি তার খাজনা।     শেষ আলো, শেষ গান,   জগতের শেষ দান নিয়ে যাব—আজ কোনো কাজ না।  বাজিল বিসর্জন-বাজনা। — স্ফুলিঙ্গ (1945)