৫৪ (কুরু-ক্ষেত্রে।) যথা দাবানল বেড়ে অনল-প্রাচীরে সিংহ- বৎসে। সপ্ত রথী বেড়িলা তেমতি কুমারে। অনল-কণা-রূপে শর, শিরে পড়ে পুঞ্জে পুঞ্জে পুড়ি, অনিবার-গতি। সে কাল অনল-তেজে, সে বনে যেমতি রোষে, ভয়ে সিংহ-শিশু গরজে অস্থিরে, গরজিলা মহাবাহু চারি দিকে ফিরে রোষে, ভয়ে। ধরি ঘন ধূমের মূরতি, উড়িল চৌদিকে ধূলা, পদ-আস্ফালনে অশ্বের। নিশ্বাস ছাড়ি আর্জ্জুনি বিষাদে, ছাড়িলা জীবন-আশা তরুণ যৌবনে! আধারি চৌদিক যথা রাহু গ্রামে চাঁদে গ্রাসিলা বীরেশে যম। অন্তরে শয়নে নিদ্রা গেলা অভিমন্যু অন্যায় বিবাদে।