জীবনে তব প্রভাত এল   নব-অরুণকান্তি। তোমারে ঘেরি মেলিয়া থাক   শিশিরে-ধোওয়া শান্তি। মাধুরী তব মধ্যদিনে   শক্তিরূপ ধরি কর্মপটু কল্যাণের   করুক দূর ক্লান্তি। — স্ফুলিঙ্গ (1945)