জীবনে আমার যত আনন্দ       পেয়েছি দিবসরাত     সবার মাঝারে তোমায় আজিকে       স্মরিব, জীবননাথ। যে দিন তোমার জগৎ নিরখি হরষে পরান উঠছে পুলকি সে দিন আমার নয়নে হয়েছে   তোমারি নয়নপাত। সব আনন্দ-মাঝারে তোমারে   স্মরিব, জীবননাথ।     বার বার তুমি আপনার হাতে       স্বাদে গন্ধে ও গানে     বাহির হইত পরশ করেছ       অন্তর-মাঝখানে। পিতা মাতা ভ্রাতা প্রিয়পরিবার, মিত্র আমার, পুত্র আমার, সকলের সাথে হৃদয়ে প্রবেশি   তুমি আছ মোর সাথ। সব আনন্দ-মাঝারে তোমারে   স্মরিব, জীবননাথ। — নৈবেদ্য (1901)