জড়িয়ে গেছে সরু মোটা         দুটো তারে  জীবন বীণা ঠিক সুরে তাই         বাজে নারে।     এই বেসুরো জটিলতায়     পরাণ আমার মরে ব্যথায়,     হঠাৎ আমার গান থেমে যায়        বারে বারে।     জীবন বীণা ঠিক সুরে আর        বাজে নারে।          এই বেদন; বহিতে আমি                 পারি না যে,          তোমার সভার পথে এসে                 মরি লাজে।             তোমার যারা গুণী আছে             বসতে নারি তাদের কাছে,             দাঁড়িয়ে থাকি সবার পাছে                 বাহির দ্বারে।             জীবন বীণা ঠিক সুরে আর                 বাজে নারে। ৩ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)