আশংকা নয় আসন্ন রাত্রিকে মুক্তি-মগ্ন প্রতিজ্ঞা চারিদিকে হানবে এবার অজস্র মৃত্যুকে; জঙ্গী-জনতা ক্রমাগত সন্মুখে। শত্রুদলে গোপনে আজ, হানো আঘাত এসেছে দিন; পতেঙ্গার রক্তপাত আনে নি ক্রোধ, স্বার্থবোধ দুর্দিনে? উষ্ণমন শানিত হোক সংগীনে। ক্ষিপ্ত হোক, দৃপ্ত হোক তুচ্ছ প্রাণ কাস্তে ধরো, মুঠিতে এক গুচ্ছ ধান। মর্ম আজ ধর্ম সাজ আচ্ছাদন করুক: চাই এদেশে বীর উৎপাদন। শ্রমিক দৃঢ় কারখানায়, কৃষক দৃঢ় মাঠে, তাই প্রতীক্ষা, ঘনায় দিন স্বপ্নহীন হাটে। তীব্রতর আগুন চোখে, চরণপাত নিবিড় পতেঙ্গার জবাব দেবে এদেশে জনশিবির॥ — অপ্রচলিত রচনা (1967)