বৈশাখী (গান) —আহ্বান— এসো এসো এসো হে নবীন       এসো এসো হে বৈশাখ, এসো আলো এসো হে প্রাণ।       ডাকো কালবৈশাখীর ডাক।   বাতাসে আনো ঝড়ের সুর   যুক্ত করো নিকট-দূর। মুক্ত করো শতাব্দীরে দিনের প্রতিদানে, ঝঞ্ঝ‌া আনো বজ্র হানো বিজলী জ্বাল প্রাণে। পুরানো দিন তপ্ত বায়ে আজকে ঝ’রে যাক॥ বসন্তেরই শান্ত বায়ে পল্লবিনী-লতা তরুর কোলে দোলনরত লজ্জা-অবনতা। প্রভাতী-ডাকে তাহারে ডাকো       একেলা কানে কানে প্রলয় সুরে নাট্যশালা ভরিয়া তোল গানে। মেঘের বুকে কাজল আঁকো,       জাগাও ঘূর্ণিপাক॥ নিঃস্ব করে বিশ্ব ভুবন দুঃখ-দহন-তাপে শুষ্ক করো রুক্ষ করো কঠিন অভিশাপে। সে সন্ন্যাসী একেলা আসি       রিক্ত-ঝুলি হতে দিলে যে দান জ্বলিল প্রাণ       পুড়িল আরও ওতে। তৃষ্ণাময়ী ধরণী আজি করুণা মাগে তব নবীনপ্রাণ, নবীনদান আনো হে নব নব। পিছনে তাই বৈশাখী ঝড় আশাসে তুলে হাঁক — অপ্রচলিত রচনা (1967)