গান আজি এই সাঁঝের হাওয়ায় দুলে ওঠে ফুলের ভুবন! দুলে ওঠে ফুলের সাথে ফুলের মত মঞ্জুল মন! এত ফুল কোথায় ছিল? কোথায় ছিল এত হাসি? উধাও-করা ফাগুন-হাওয়া, সোহাগ-ভরা জ্যোৎস্নারাশি! প্রাণে আজি লাগ্‌ছে মোহ, কে যেন কী রাখ্‌ছে গোপন! স্বপন আজি ফলবে বুঝি মিল্‌বে বুঝি দুর্লভ ধন।