ওগো নবীনা লতা! কেন দোলায়ে পাতা বাতাসে জানাও কচি কুঁড়ির কথা! এই তো সকল শাখা উঠিছে পুরি’, এই তো নকল রাখী বাঁধিছে ঝুরি! নহে বিহ্বল আজো বহুল পাতা; এখনি কেন গো এত চঞ্চলতা? এখনি জাগিল কিও পুলক-ব্যথা,— তরুণ পরাণে কোন্‌ নব বারতা!