মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে! ভ্রমর পাতি দিবস রাতি গুঞ্জে। মুঞ্জরিয়া উঠিনু মোরা হর্ষে অরুণ-রাগে তরুণ আলো স্পর্শে। এসেছে পিক অরুণ তার নেত্র! অশোক ফুলে অরুণময় ক্ষেত্র! শীতের সাথে শোকের স্মৃতি নষ্ট তরুণ আজি,—ছিল যা’ কীটদষ্ট; রসের লীলা চলেছে দিবারাত্রি! পাটল পথে মিলেছে প্রেম-যাত্রী! হরিতে শোক অশোক ফুটে পুঞ্জে। মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে।