বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।   অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়   লভিব মুক্তির স্বাদ। এই বসুধার   মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার   তোমার অমৃত ঢালি দিবে অবিরত   নানা-বর্ণ-গন্ধ-ময়। প্রদীপের মতো   সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়   জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়   তোমার মন্দির-মাঝে।           ইন্দ্রিয়ের দ্বার     রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার।     যে-কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে     তোমার আনন্দ রবে তার মাঝখানে।       মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া,       প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। — নৈবেদ্য (1901)