৭৫ আমার সকল অঙ্গে তোমার পরশ লগ্ন হয়ে রহিয়াছে রজনীদিবস প্রাণেশ্বর,​​ এই কথা নিত্য মনে আনি রাখিব পবিত্র করি মোর তনুখানি। মনে তুমি বিরাজিছ,​​ হে পরমজ্ঞান, এই কথা সদা স্মরি মোর সর্বধ্যান সর্বচিন্তা হতে আমি সর্বচেষ্টা করি সর্বমিথ্যা রাখি দিব দূরে পরিহরি।   হৃদয়ে রয়েছে তব অচল আসন   এই কথা মনে রেখে করিব শাসন   সকল কুটিল দ্বেষ,​​ সর্ব অমঙ্গল—   প্রেমেরে রাখিব করি প্রস্ফুট নির্মল।   সর্ব কর্মে তব শক্তি এই জেনে সার   করিব সকল কর্মে তোমারে প্রচার। — নৈবেদ্য (1901)