১৮ (আশ্বিন মাস।) সু-শ্যামাঙ্গ বঙ্গ এবে মহাব্রতে রত। এসেছেন ফিরে উমা, বৎসরের পরে, মহিষমর্দ্দিনীরূপে ভকতের ঘরে; বামে কমকায়া রমা, দক্ষিণে আয়ত- লোচনা বচনেশ্বরী, স্বর্ণবীণা করে; শিখীপৃষ্ঠে শিখীধ্বজ, যাঁর শরে হত তারক—অসুরশ্রেষ্ঠ; গণ-দল যত, তার পতি গণদেব, রাঙা কলেবরে করি-শিরঃ; —আদিব্রহ্ম বেদের বচনে। এক পদ্মে শতদল। শত রূপবতী— নক্ষত্রমণ্ডলী যেন একত্রে গগনে!— কি আনন্দ! পূর্ব্ব কথা কেন কয়ে, স্মৃতি, আনিছ হে বারি-ধারা আজি এ নয়নে?— ফলিবে কি মনে পুনঃ সে পূর্ব্ব ভকতি?