আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে, উজ্জ্বল আলোর চোখে আকা হবে আঁধার-অঞ্জন। পরিচয়ভাবে ন্যুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের মুহুর্তে বিস্মৃত হবে সব চিহ্ন আমার পাপের কিছুকাল সস্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ! আমার মৃত্যুর পর, জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায়, স্পষ্ট হবে প্রত্যেক অন্তর॥ — পূর্বাভাস (1950)