এই লেখায় এই অংশে একটি চিত্র থাকা উচিৎ। যদি আপনি তা দিতে পারেন, তবে, দয়া করে সাহায্য:চিত্র দেখুন। উদ্যোগ বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্র‌ুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্র‌ুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোল ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখ কাস্তে, গাও সারিগান, হাতিয়ারে শান দাও আজ উদয়াস্তে। আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শক্ত, প্রতি ঘাসে ঘাসে বিদ্যুত আসে জাগে সাড়া অব্যক্ত আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত, আসে সংহতি; শত্র‌ুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণ-বন্যায় জেনো আজ উচ্ছেদ্য, বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য। সব প্রস্তুত যুদ্ধের দুত হানা দেয় পুব-দরজায়, ফেণী ও আসামে, চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ করো চিত্ত, লার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত॥ — পূর্বাভাস (1950)